Description
নিশুতি দুপুরে, যখন কেউ থাকে না ঘরে, পুরোনো সেই বাড়িটার সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি আর তার কিছুক্ষণ পরেই শুনতে পাওয়া যায় হৃদয়বিদারী কান্না। কে কাঁদে অমন করে? কেনই বা কাঁদে? রাজ অ্যাপার্টমেন্টের ছয় বন্ধু বেরিয়ে পড়লো করতে এই রহস্যের যবনিকাপতন। ওরা কি পারবে সত্যিটা খুঁজে বের করতে? চলুন পড়ে দেখা যাক কী করে এই ছয় ‘ছোট্ট গোয়েন্দারা’?
অরুন্ধতীর বর্তমান বাসস্থান দক্ষিণ ভারতের বেঙ্গালোর। ছোটোবেলা থেকেই লিখতে ভালোবাসেন। কিন্তু সেই লেখাগুলোর পরিধি বিস্তার করতে সক্ষম হলেন পরবর্তী জীবনে। লেখিকার লেখা ‘চন্দ্রা’ উপন্যাসটি বর্তমানে পাওয়া যাচ্ছে— https://amzn.to/3JqrB8o এ।
লেখিকা অরুন্ধতী সবসময় কৌতুক করতে ভালোবাসেন, তাই ছোটো ছোটো ব্যঙ্গ বা হাসির কথা বা ঘটনা দেখলে তা কবিতার মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে প্রকৃতি, উৎসব, আনন্দ, বর্তমান পরিস্থিতি এবং আবহাওয়ার উপরও তিনি লিখেছেন।
আপনারা কবিতা মঞ্জরির কবিতাগুলো শুনতে পাবেন লেখিকার নিজের YouTube channel— bit.ly/2H0Z5z4 এ এবং বইটি কিনতে পারবেন এইখানে— https://amzn.to/3bSDnfo













