Description
স্বনামধন্য IPS অফিসার প্রত্যূষ বাসুর ছেলে প্রতীক, পূজোর ছুটিতে IIT থেকে কলকাতায় ফেরে। কলকাতায় প্রতীকের বন্ধু জিয়াহদের বাড়িতে ওর কাকাদাদুর ঘরে কয়েকদিন আগে চোরের উপদ্রব হয়। কি চুরি গেছে বোঝা যায় না, কিন্তু কাকাদাদু মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কোমায় চলে যান। পুলিশের পাশাপাশি প্রতীক্ও চুরির অনুসন্ধানে জড়িয়ে পড়ে ও কাকাদাদুর বৈচিত্র্যময় বিগত জীবনের অনেক অজানা ঘটনা ও তথ্য ওর সামনে আসে। সেই সব তথ্যের সূত্র ধরে প্রতীক কি এই চুরির সমাধান করতে পারবে? কি এমন অমূল্য জিনিস কাকাদাদুর কাছে ছিল, তা কি ওরা জানতে পারবে? যারা কাকাদাদুকে নির্মমভাবে আহত করেছে, তারা কি উচিৎ শাস্তি পাবে?












